News71.com
 Bangladesh
 19 Mar 23, 11:58 AM
 142           
 0
 19 Mar 23, 11:58 AM

কৃষি এখন আমাদের সমৃদ্ধির হাতিয়ার।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কৃষি এখন আমাদের সমৃদ্ধির হাতিয়ার।। জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার গত ১৪ বছরে কৃষিখাতে ব্যাপক নজর ও প্রণোদনা দেওয়ার ফলে কৃষি এখন আমাদের সমৃদ্ধির হাতিয়ার হয়ে উঠেছে। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়ন রাষ্ট্রের দিকে। বাংলাদেশের এই উন্নয়নের পেছনে সবচেয়ে বড় অবদান কৃষিতে।শনিবার (১৮ মার্চ) দুপুরে মেহেরপুরের মুজিবনগরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প ও যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সমাবেশ ও তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

 

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ হামিদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস।অন্যদের মধ্যে বক্তব্য দেন কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন