News71.com
 Bangladesh
 19 Mar 23, 11:57 AM
 161           
 0
 19 Mar 23, 11:57 AM

বই পড়লে কেউ দাবায়া রাখতে পারবে না।।ড. জাফর ইকবাল

বই পড়লে কেউ দাবায়া রাখতে পারবে না।।ড. জাফর ইকবাল

নিউজ ডেস্কঃ বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেছেন, মানুষের কল্পনা শক্তির বাড়িয়ে রাখার উপায় হচ্ছে বেশি বেশি বই পড়া। বই পড়লে মস্তিষ্কের ব্যবহার হয়। বই পড়লে কেউ দাবায়া রাখতে পারবে না। ছাত্রছাত্রীদের আনন্দময় পড়াশোনার সুযোগ তৈরি করতে হবে। তাদের মেধার বিকাশ ঘটিয়ে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব শিক্ষক মণ্ডলীর। কোনো শিক্ষার্থীর চিন্তা, চেতনা, মেধা, মনন কেমন তা মা বাবার চেয়ে শিক্ষকরাই বেশি জানেন। তাই একজন শিক্ষার্থীকে সুশিক্ষায় গড়ে তুলতে হলে শিক্ষকদেরকে আরও যত্মবান, আন্তরিক ও দায়িত্ববান হতে হবে।কেন্দুয়ায় রিপোর্টার্স ক্লাব আয়েজিত ‘তিনদিন ব্যাপী’ কেন্দুয়া বইমেলা -২০২৩ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

ড. জাফর ইকবাল বলেন, আনন্দময় পড়াশোনার জন্য ইতিমধ্যে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম পদ্ধতি চালু হয়েছে। ক্রমান্বয়ে আরও বাড়াতে হবে। বাংলাদেশের উন্নয়ন ও বিজ্ঞানে অজ্ঞযাত্রার কথা উল্লেখ করে এ শিক্ষাবিদ বলেন, ২০৪১ সালে ইউরোপ ও আমেরিকা থেকেও শক্তিশালী হবে বাংলাদেশ। সে সময়ে সেখান থেকে বাংলাদেশে শিক্ষার জন্য ছুটে আসতে হবে। মানুষের জীবনকে সুন্দরভাবে উপভোগ করার কথা বলে জাফর ইকবাল বলেন, অন্যের জন্য কিছু করতে পারলেই নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন