News71.com
 Bangladesh
 19 Mar 23, 11:56 AM
 135           
 0
 19 Mar 23, 11:56 AM

ইকুয়েডর-পেরুতে শক্তিশালী ভূমিকম্প।। নিহত ১৪

ইকুয়েডর-পেরুতে শক্তিশালী ভূমিকম্প।। নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ এবার শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত হলো ইকুয়েডর ও পেরু। ৬.৮ মাত্রার এই ভূমিকম্পে দক্ষিণ আমেরিকার দেশ দুটিতে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাড়ে ৩ শতাধিক মানুষ।ইউএস জিওলজিক্যাল সার্ভে স্থানীয় সময় শনিবার (১৮ মার্চ) সকালে ইকুয়েডরের উপকূলীয় গুয়াস অঞ্চলে এবং পেরুর উত্তরাংশে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে। আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী ভূমিকম্পে বহু বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় বের হয়ে এসেছেন।

 

কম্পনটি দেশের দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াকিলের প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণে কেন্দ্রীভূত ছিল, যা তিন মিলিয়নেরও বেশি লোকের একটি মেট্রো এলাকায় আঘাত হানে।ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক টুইট বার্তায় বলেছেন, "আজ (১৮ মার্চ) সকালে ভূমিকম্পের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি যাচাই করার জন্য আমরা ঘটনাস্থলে রয়েছি।আমি নিশ্চিত করতে চাই যে, আমি আপনাদের সঙ্গে আছি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমার সংহতি ও অঙ্গীকার প্রকাশ করছি।"

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন