News71.com
 Bangladesh
 19 Mar 23, 11:50 AM
 148           
 0
 19 Mar 23, 11:50 AM

শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার হলেন মেজর জেনারেল ফখরুল আহসান।।

শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার হলেন মেজর জেনারেল ফখরুল আহসান।।

নিউজ ডেস্কঃ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোঃ ফখরুল আহসানকে পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশন -মিনারসোতে ফোর্স কমান্ডার হিসেবে মনোনীত করেছেন। তিনি পাকিস্তানের মেজর জেনারেল জিয়া-উর রেহমানের স্থলাভিষিক্ত হবেন। শনিবার (১৮ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

ইতোপূর্বে তিনি জাতিসংঘ মিশনে সোমালিয়াতে ও কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োজিত ছিলেন। এছাড়াও, তিনি ভারতের নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। মেজর জেনারেল মো. ফখরুল আহসান ১৯৮৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। বর্তমানে তিনি একটি পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত রয়েছেন। মেজর জেনারেল মো. ফখরুল আহসান সেনাবাহিনীতে তার সুদীর্ঘ পেশাগত জীবনে কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি একটি পদাতিক ব্যাটালিয়ন ও দুটি পদাতিক ব্রিগেড কমান্ড করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন