News71.com
 Bangladesh
 15 Jul 16, 12:08 AM
 365           
 0
 15 Jul 16, 12:08 AM

চিত্রশিল্পীর লাশ উদ্ধার, স্ত্রী আটক

চিত্রশিল্পীর লাশ উদ্ধার, স্ত্রী আটক

 

নিউজ ডেস্ক: মাদারীপুরের কালকিনি উপজেলায় আরিফ রহমান আজাদ (২৬) নামে এক চিত্রশিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, নিহত ব্যক্তি আরিফ রহমান আজাদ কার্ণপাড়া গ্রামের আবু আলম মুন্সির ছেলে। আজাদ পেশায় চিত্রশিল্পী। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে কর্ণপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আবার, এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে আজাদের স্ত্রী ইয়াসমীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এলাকাবাসীর থেকে জানা যায়, আজাদের লাশ ঝোপের পাশে দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এই হত্যার ঘটনায় নিহত আজাদের স্ত্রী ইয়াসমীনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

নিহত আজাদের বাবা আবু আলম মুন্সি বলেন, আমার ছেলেকে খুন করা হয়েছে। তার বিয়ের পর ছেলেকে আমি বাড়িতে তুলিনি। আজাদ তার পছন্দমত বিয়ে করেছে। মৃত্যুর আগের দিন দুপুরে আমি ছেলের সঙ্গে শেষ কথা বলেছি।

ডাসার থানার কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আজাদের স্ত্রীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন