News71.com
 Bangladesh
 18 Mar 23, 06:16 PM
 128           
 0
 18 Mar 23, 06:16 PM

নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধীরা একত্রিত হচ্ছে।।শেখ সেলিম

নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধীরা একত্রিত হচ্ছে।।শেখ সেলিম

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেমিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী ও জঙ্গিরা একত্রিত হচ্ছে। তারা ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে।  শনিবার (১৮ মার্চ) দুপুরে বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নলেজ পার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

 

তিনি আরও বলেন, এ অপশক্তিকে মোকাবেলা করতে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে হবে। যাতে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে। তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে। সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, আমাদের নতুন ধারণা হাইটেক পার্ক আমাদের স্মার্ট বাংলাদেশের ৪টি যে স্তম্ভ সজিব ওয়াজেদ জয় আমাদের তরুণদের সামনে দিয়েছেন তা হলো স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ব্যবস্থা ও স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলা। আমরা চাই আমাদের প্রতিটি ছাত্র-ছাত্রী তারা উদ্ভাবনী শক্তি দিয়ে সৃজনশীল মেধাবী একজন স্মার্ট যুদ্ধা হিসেবে নিজেদের তৈরি করবে স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন