News71.com
 Bangladesh
 18 Mar 23, 12:57 PM
 138           
 0
 18 Mar 23, 12:57 PM

সোনারগাঁয়ে র‌্যাব পরিচয়ে গুলি।।বৃদ্ধের মৃত্যু

সোনারগাঁয়ে র‌্যাব পরিচয়ে গুলি।।বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হত্যা মামলার আসামিকে আটক করতে গেলে হামলা হয়েছে দাবি করেছে র‍্যাব। অপরদিকে এ ঘটনায় আব্দুল কাশেম (৬৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তার স্ত্রী রমিজা বেগম অভিযোগ করেছেন সিভিল পোশাকে একদল অস্ত্রধারী নিজেদের র‍্যাব পরিচয় দিয়ে তার স্বামীকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার (১৭ মার্চ) দিবাগত রাত দেড়টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের বরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় হুমায়ুন কবির (৪৩) নামে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত আবুল কাশেম ওই এলাকার প্রয়াত কদম আলীর ছেলে। তিনি পেশায় একজন বাঁশ-বেতের হস্তশিল্পী। তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে আহত হুমায়ুন কবিরসহ আহত র‍্যাব সদস্যদের পরিচয় জানা যায়নি।

 

এদিকে নিহতের ছেলে সাইফুল ইসলাম দাবি করেছেন, তাদের গ্রামের ২৫ জনকে আটক করে নিয়ে গেছে র‍্যাব। র‍্যাব জানায়, এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় আসামি ছিনিয়ে নিতে তাদের ওপর হামলা হলে তারাও পাল্টা গুলি চালায় দেয়। তবে ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন সেটি সম্পর্কে কোনো কিছু জানা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন