
নিউজ ডেস্কঃ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাড়িয়েছে। এছাড়া পৃথক আরেকটি দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান।
নিহতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও কচুয়া উপজেলার মো. বাদশা (১৮), কচুয়া উপজেলার মো. শাহিন মোল্লা (১৯) ও মো. ছাব্বির হোসেন (১৭)। এছাড়া বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। পৃথক আরেকটি দুর্ঘটনায় নিহত হয়েছেন পিরোজপুর পৌরসভার কেষ্ট নগর এলাকার মোয়াজ্জেল হাজীর ছেলে মনিরুল জামান (৫৫)। তিনি জেলা সিভিল সার্জন অফিসের কর্মচারী বলে জানা গেছে।