
নিউজ ডেস্কঃ পিরোজপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া ৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা দুটি ঘটেছে শুক্রবার বিকেল ও সন্ধ্যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাড়েরহাট সড়কের শংকরপাশা ইউনিয়নের সামনে সাইক্লোন শেল্টার সংলগ্ন রাস্তায় গ্রামীন পরিবহনের একটি বাসের সঙ্গে টমটমের ধাক্কা লাগে।
এতে ওই টমটমে থাকা দুই জন ঘটনা স্থলেই এবং একজনকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান।
তারা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামের আবুল হোসেন মিনার ছেলে মো. ইয়াসিন মিনা (১৪), কচুয়া উপজেলার আল আমিন মল্লিকের ছেলে মো. শাহিন মল্লিক (১৮) ও একই উপজেলার মো. বাদশা (১৮)। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টিার দিকে একটি টমটমে করে ২২ তরুণ বাগেরহাট থেকে বরগুনার পাথরঘটা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। তারা পিারোজপুর সদর উপজেলার শংকরপাশা ওই রাস্তায় পৌঁছালে মঠবাড়িয়া থেকে ঢাকাগামী গ্রামীণ পরিবহনের একটি বাস বিপরীত দিক দিয়ে এসে টমটমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই টমটমের দুই যাত্রী মারা যায়। হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। বাকিদেরকে খুলনা পাঠানো হয়েছে।