
নিউজ ডেস্কঃ দীর্ঘ দিন পরে শুধু আগামী সপ্তাহের প্রথম দিন শনিবার সরকারি অফিস-আদালতের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব ব্যাংক খোলা থাকবে । অন্যান্য সময়ে শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও শুধু আগামী ১৬ই জুলাই খোলা থাকবে সরকারি সকল অফিস। এজন্য এদিন ব্যাংকগুলোও খোলা থাকবে যথারীতি। ৬ তারিখে ঈদ ধরে এবারের ঈদ-উল-ফিতরের সরকারি ছুটি ছিল ৫,৬ ও ৭ই জুলাই ।
কিন্তু ১ই জুলাই ছিল শুক্রবার। ঈদের ছুটি শেষে ৮,৯ ই জুলাই শুক্র ও শনিবারও ছিল নিয়মিত সপ্তাহিক ছুটি। ৩ই জুলাই ছিল শবে ক্বদর উপলক্ষ্যে সরকারি ছুটি। মাঝখানে শুধু ৪ই জুলাই কর্মদিবস ছিল ।
৪ই জুলাই বাধা হয়ে দাঁড়ায় একটানা ৯দিনে ছুটির পথে। এ নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা হওয়ার পরে প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ৪ই জুলাই ছুটি ঘোষণা করেন। এ ছুটির পরিবর্তে ১৬ই জুলাই কর্মদিবস ঘোষণা করা হয় ।
বাংলাদেশ ব্যাংক সরকারের নির্বাহী আদেশটি ঈদের আগেই সকল ব্যাংকে পাঠায়। সেজন্য আগামী ১৬ই জুলাই শনিবার বাংলাদেশ ব্যাংক এবং সকল তফসিলি ব্যাংক খোলা থাকবে ।