News71.com
 Bangladesh
 16 Mar 23, 01:07 AM
 150           
 0
 16 Mar 23, 01:07 AM

মা আমাদের মূল্যবোধের শিক্ষা দিয়েছেন।। শেখ পরশ

মা আমাদের মূল্যবোধের শিক্ষা দিয়েছেন।। শেখ পরশ

 

নিউজ ডেস্কঃ যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, মা আমাদের মানুষকে ভালবাসা আর মূল্যবোধের শিক্ষা দিয়েছেন।  ১৫ মার্চ (বুধবার) বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির সহধর্মিণী শহীদ আরজু মণি সেরনিয়াবাতের ৭৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  বনানী কবরস্থানে শহীদ আরজু মণির কবরে যুবলীগের শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

 

পরশ বলেন, রাতে যে গান শুনিয়ে মা আমাদের ঘুম পাড়াতেন, তা ছিল মানবতার গান। তিনি বলতেন, বড় হলে তোমরা মানুষের মতো মানুষ হবে, দুঃখী মানুষের পাশে দাঁড়াবে। মায়ের সঙ্গে আমাদের স্মৃতি এতটুকুই। আমরা চেষ্টা করছি মানুষের মত মানুষ হওয়ার, দুঃখী মানুষের পাশে থাকার।  তিনি বলেন, মা জানতেন, বাবার প্রতি আঘাত আসতে পারে। একাধিকবার বাবাকে হত্যার চেষ্টাও করা হয়েছে। আমার মা তা বুঝতে পেরেছিলেন। আমার বাবার জীবনে সেই দুঃস্বপ্ন যেন বাস্তবে পরিণত না হয় সে জন্য তিনি সর্বদা সতর্ক থাকার চেষ্টা করতেন, ভয়ে ভয়ে চলতেন। এজন্যই তিনি আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেছিলেন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন