News71.com
 Bangladesh
 16 Mar 23, 12:59 AM
 156           
 0
 16 Mar 23, 12:59 AM

শেখ হাসিনার গাড়িবহরে হামলা।। যুক্তিতর্ক উপস্থাপন করল রাষ্ট্রপক্ষ

শেখ হাসিনার গাড়িবহরে হামলা।। যুক্তিতর্ক উপস্থাপন করল রাষ্ট্রপক্ষ

নিউজ ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। বুধবার (১৫ মার্চ) সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডলের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

 

যুক্তিতর্ক উপস্থাপনের প্রথমদিন আসামিপক্ষ শুনানির জন্য আদালতের কাছে সময়ের আবেদন করলেও  রাষ্ট্রপক্ষ সময় নষ্ট না করে শুনানি শুরু করার জন্য আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।   রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী ২২ মার্চ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেন। এদিন সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৮ জন আসামিকে স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর কাঠগড়ায় হাজির করানো হয়। এ মামলায় অ্যাডভোকেট আব্দুস সাত্তার নামে এক আসামি জামিনে মুক্ত রয়েছেন এবং নয়জন আসামি পলাতক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন