News71.com
 Bangladesh
 14 Jul 16, 09:42 PM
 400           
 0
 14 Jul 16, 09:42 PM

কোম্পানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শিশুসহ ৫ জন দগ্ধ ।।

কোম্পানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শিশুসহ ৫ জন দগ্ধ ।।

নিউজ ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে । আজ বিকেলে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাগদা বাজারের একটি চায়ের দোকানে এ দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলো- বাগদা বাজার এলাকার তরিকুল ইসলামের ছেলে ফাহিম , নুর নবীর ছেলে শাফায়েত হোসেন ও মো. সেলিমের ছেলে যিশোর। বাকি ২জনের নাম জানা যায়ানি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাগদা বাজারে মামুনের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। দগ্ধদের প্রথমে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ।

মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন এই বিষয়টি নিশ্চিত করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন