
নিউজ ডেস্কঃ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বুধবার (১৫ মার্চ) গাজীপুরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল সাড়ে ১০টায় তিনি গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার তেতুইবাড়ী এলাকার ওই নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এখন পর্যন্ত জানা গেছে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হাসপাতাল এলাকার নিরাপত্তার জোরদার করা হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা।