News71.com
 Bangladesh
 14 Mar 23, 09:28 PM
 124           
 0
 14 Mar 23, 09:28 PM

নড়াইলে পুলিশি অভিযানে গ্রেফতার ১০।।

নড়াইলে পুলিশি অভিযানে গ্রেফতার ১০।।

নিউজ ডেস্কঃ নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি, মাদকসহ বিভিন্ন মামলার তালিকাভুক্ত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (১৪ মার্চ) নড়াইল পুলিশ সুপার (এসপি) মোসা. সাদিরা খাতুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

গ্রেফতাররা হলেন- লোহাগড়া উপজেলার মাসুম কাজী (৩২), রাশেদুল ইসলাম (২৪), মিলু মোল্যা (২৮), দিপু মুন্সী (১৯), আনিস মুন্সী (২২), ইরফান মুন্সী (১৯) ও মেহেদী হাসান (২২), কালিয়া উপজেলার ইব্রাহিম শেখ (২৫), নড়াগাতি থানার মো. জামিরুল (২৯) এবং খুলনা জেলার কয়রা থানার হাফিজুর রহমান (২৪)।  এসপি মোসা. সাদিরা খাতুন জানান, সোমবার (১৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে ওই ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন