News71.com
 Bangladesh
 14 Mar 23, 12:28 PM
 153           
 0
 14 Mar 23, 12:28 PM

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।।

দুই বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।।

নিউজ ডেস্কঃ দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।মঙ্গলবার (১৪ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

 ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, কক্সবাজার, বান্দরবন ও পটুয়াখালী জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

ঢাকায় পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কিলোমিটার। আগামী তিনদিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন