
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে নিহত ২জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ।
বিকেল ৩টার দিকে ২ পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার টাকা তুলে দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম জানান, গত ২৬শে মে বজ্রপাতে নিহত উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মেরন বেগম ও বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারি গ্রামের আয়েশা বেগমের পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা দেওয়া হয় ।
এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিজা আহসান ও প্রকল্প কর্মকর্তা আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন ।