
নিউজ ডেস্কঃ তৃতীয়বারের মতো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার কার্যক্রম এ মাসেই শুরু হবে। এবছর শুরুতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) দ্বিমত পোষণ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা সভায় জোরালো কোনো আওয়াজ তোলেনি কেউ। ফলে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সম্মিলিত সিদ্ধান্তক্রমে এ মাসেই শুরু হবে গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম।
সেখানে থাকছে জবি ও ইবি। এছাড়া গুচ্ছ প্রক্রিয়ায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরুর জন্য নতুন তিনটি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আবেদন করেছে। কিন্তু এখন পর্যন্ত ইউজিসির অনুমতি না পাওয়ায় এবছর কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারছে না বিশ্ববিদ্যালয় দুটি। গুচ্ছ ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত বছর ২২টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা।