News71.com
 Bangladesh
 13 Mar 23, 09:30 PM
 145           
 0
 13 Mar 23, 09:30 PM

রাবি পুলিশ বক্সে আগুন।।আসামি ৩০০

রাবি পুলিশ বক্সে আগুন।।আসামি ৩০০

নিউজ ডেস্কঃ স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এবার মামলা দায়ের করল পুলিশ। মামলায় ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আমানত উল্লাহ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। সোমবার (১৩ মার্চ) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার জোনের উপ-পুলিশ কমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, দায়েরকৃত মামলার সব আসামিই অজ্ঞাত। ওই রাতে ঘটনার সময় পুলিশ বক্স ও মোটরসাইকেলে আগুন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে মতিহার থানায় মামলাটি দায়ের করেছে। এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে মামলা দিয়েছেন।

মামলা হওয়ার পর পুলিশ একজনকে গ্রেফতারও করেছে। তার নাম তসলিম আলী ওরফে পিটার (৪৫)। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের বাসের চেইন মাস্টার। তার বাড়ি মহানগরীর খোজাপুর এলাকায়। তাকে গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর কেউ গ্রেফতার হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন