News71.com
 Bangladesh
 13 Mar 23, 01:36 PM
 138           
 0
 13 Mar 23, 01:36 PM

অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩।।আহত ৬

অটোরিকশা-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩।।আহত ৬

নিউজ ডেস্কঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। সোমবার (১৩ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বগুড়া নন্দীগ্রাম উপজেলার দামগাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে অটোরিকশা চালক হেফজুল ইসলাম (৪৫), ওমরপুর গ্রামের তানসেন আলীর ছেলে আব্দুল আলিম(৩) ও নামুইট গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম (২২)। আহত হয়েছেন পিকআপভ্যানের চালক ও সহকারীসহ চারজন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশা বগুড়া শহরের দিকে যাচ্ছিল। নাটরোগামী পিকআপ ভ্যানের সঙ্গে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংর্ঘষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটো চালকসহ তিনজন মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন