News71.com
 Bangladesh
 13 Mar 23, 12:27 PM
 172           
 0
 13 Mar 23, 12:27 PM

করিমগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক।।

করিমগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক।।

নিউজ ডেস্কঃ  কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ মো. উসমান গণি (২৪) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)। রোববার (১২ মার্চ) দিনগত রাতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আটক মাদকবিক্রেতা মো. উসমান গণি (২৪) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার উত্তর মনসন্তোষ এলাকার মো. মজনু মিয়ার ছেলে।

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প জানতে পারে যে, একজন মাদকবিক্রেতা করিমগঞ্জ উপজেলার দক্ষিণ মনসন্তোষ এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে র‌্যাবের গোয়েন্দা নজরদারী চালানো হয় ও তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে রোববার রাত ৯টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে উসমান গণিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। অনুসন্ধানে ও র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক উসমান গণি স্বীকার করেন যে তিনি দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন