News71.com
 Bangladesh
 12 Mar 23, 12:44 PM
 154           
 0
 12 Mar 23, 12:44 PM

সালাহর পেনাল্টি মিসে লিভারপুলের হার।।

সালাহর পেনাল্টি মিসে লিভারপুলের হার।।

স্পোর্টস ডেস্কঃ পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা অনিশ্চিত হয়ে পড়লো লিভারপুলের।পুরো ম্যাচে দাপট দেখিয়েও শেষ পর্যন্ত বোর্নমাউথের কাছে হেরে বসেছে তারা। অবশ্য অন্তত ড্র নিয়ে মাঠ ছাড়ার সুযোগ ছিল ইয়ুর্গেন ক্লপের দলের সামনে। কিন্তু অদ্ভুতভাবে পেনাল্টি মিস করেন দলের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ।গত সপ্তাহেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। কিন্তু আজ সেই তাদের সুখস্মৃতি মুছে দিল বোর্নমাউথ। সেই সঙ্গে ১-০ গোলের জয় রেলিগেশন অঞ্চল থেকেও উঠে এলো তারা। সপ্তাহের শুরুতেও বোর্নমাউথ ছিল নিচের সারিতে। আজকের এই জয়ে লিগে টিকে থাকার সুযোগ পেল তারা।

 

দুর্দান্ত সব আক্রমণ করলেও রক্ষণের দুর্বলতায় ডুবেছে লিভারপুল। সেই সুযোগেই ২৮ তম মিনিটে আট গজ দূর থেকে তাদের জাল কাঁপান আন-মার্ক থাকা বোর্নমাউথ ফরোয়ার্ড ফিলিপ বিলিং। সুযোগ অবশ্য লিভারপুলও পেয়েছিল। ভার্জিল ফন ডাইকের দারুণ হেড গোললাইন থেকে প্রতিহত হয়।  লিভারপুলের বদলি নামা পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটার দুই দুইটি প্রচেষ্টা ভণ্ডুল হয়। তবে অলরেডরা সবচেয়ে বড় ধাক্কা খায় সালাহর পেনাল্টি মিসে। ১২৯ গোল নিয়ে গত সপ্তাহেই লিভারপুলের জার্সিতে সবচেয়ে গোলের মালিক হয়েছেন মিশরীয় ফরোয়ার্ড। কিন্তু আজকে পোস্টের অনেকটা বাইরে শট নিয়ে সমর্থকদের হৃদয় ভাঙেন তিনি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন