News71.com
 Bangladesh
 12 Mar 23, 12:42 PM
 172           
 0
 12 Mar 23, 12:42 PM

সংঘর্ষের ঘটনায় রাবির ক্লাস-পরীক্ষা স্থগিত।। বিজিবি মোতায়েন

সংঘর্ষের ঘটনায় রাবির ক্লাস-পরীক্ষা স্থগিত।। বিজিবি মোতায়েন

নিউজ ডেস্কঃরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আগামীকাল রোববার (১২ মার্চ) ও সোমবার (১৩ মার্চ) রাবির ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিনোদপুর বাজার ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

এ ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে রাবি ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (১১ মার্চ) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন। রাতে পাঠানো এক জরুরি বার্তায় তিনি বলেন, অনিবার্য কারণবশত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আগামী ১৪ মার্চ মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষাসমূহ যথারীতি চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার তাপুর এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন