News71.com
 Bangladesh
 12 Mar 23, 12:30 PM
 161           
 0
 12 Mar 23, 12:30 PM

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৮।।

ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৮।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ আটজন আহত হয়েছেন।  শনিবার (১১ মার্চ) দিনগত রাত ৮টার দিকে উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উচ্চ শব্দে মোটরসাইকেল চালানো নিয়ে উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া ও দক্ষিণপাড়া এলাকার কয়েকজনের বাগবিতণ্ডা হয়। এরই প্রেক্ষিতে শনিবার রাত ৮টায় বিষয়টি নিয়ে সালিশ-দরবার হওয়ার কথা ছিল। কিন্তু সালিশ-দরবার শুরুর আগেই দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামাতে চেষ্টা করে।  এক পর্যায়ে পুলিশ ৩৯ রাউন্ড রাবার বুলেট ও ১২ রাউন্ড সীসা বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষের ঘটনায় তিন পুলিশসহ আটজন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন