News71.com
 Bangladesh
 11 Mar 23, 09:00 PM
 153           
 0
 11 Mar 23, 09:00 PM

আ.লীগের দুর্নীতি ও ব্যর্থতায় ধ্বংসের পথে বাংলাদেশ।।এলডিপি

আ.লীগের দুর্নীতি ও ব্যর্থতায় ধ্বংসের পথে বাংলাদেশ।।এলডিপি

নিউজ ডেস্কঃ রাজধানীর পূর্ব পান্থপথ এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়সহ রাজধানীর আরও তিনটি স্থানে শনিবার (১১ মার্চ) মানববন্ধন কর্মসূচি পালন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এলডিপির নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর এলডিপির মানববন্ধন সুবাস্তু বাড্ডা, ঢাকা মহানগর দক্ষিণের মানববন্ধন এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ঢাকা মহানগর পূর্ব এলডিপির মানববন্ধন যাত্রাবাড়ীতে, ঢাকা মহানগর পশ্চিম মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে। 

 

এছাড়া বগুড়া, রাজশাহী মহানগর, চাঁদপুর, সিলেট মহানগর, চট্টগ্রাম জেলা ও মহানগর, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর, কক্সবাজারসহ বিভিন্ন জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালন করে এলডিপি।

ঢাকা মহানগর উত্তর এলডিপির মানববন্ধনে ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনির নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, আশিকুর রহমান পানু, অ্যাডভোকেট মফিজুর রহমান নিলু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অরুন। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন