News71.com
 Bangladesh
 11 Mar 23, 08:59 PM
 163           
 0
 11 Mar 23, 08:59 PM

সরকার জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ।।এবি পার্টি

সরকার জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ।।এবি পার্টি

নিউজ ডেস্কঃ দেশব্যাপী অগ্নিবিস্ফোরণের সুষ্ঠু তদন্ত, আহত-নিহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া ও জননিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শনিবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে পার্টির নেতারা এসব দাবি করেন। দেশব্যাপী অগ্নিবিস্ফোরণের সুষ্ঠু তদন্ত, আহত-নিহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। 

 

তিনি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সব নাগরিকের জীবনযাত্রা সহজ ও সমৃদ্ধ করা। কিন্তু বর্তমান সরকার নাগরিকদের জীবন কঠিন ও ক্রমাগত অসহনীয় করে তুলছে। এরা শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবনমান উন্নত করছে। প্রশাসনের দলবাজ, দুর্বৃত্ত, ঘুষখোর কর্মকর্তাদের অবাধ লুণ্ঠনের সুযোগ করে দিয়েছে। এ সরকার অব্যাহত থাকলে আবার ৭৪-এর দুর্ভিক্ষ ফিরে আসবে। তাই জাতির স্বার্থে এ সরকারকে বিদায় করে দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন