News71.com
 Bangladesh
 11 Mar 23, 08:09 PM
 151           
 0
 11 Mar 23, 08:09 PM

বাংলাদেশ বিজনেস সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।।

বাংলাদেশ বিজনেস সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।।

নিউজ ডেস্কঃ  রাজধানীতে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বেধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১১ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন তিনি।দেশের ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে এই ‘বাংলাদেশ বিজনেস সামিট’ এর আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

 

এফবিসিসিআই প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এ সম্মেলন আয়োজনে সংস্থাটিকে সহযোগিতা করে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ ১২টি আন্তর্জাতিক সংস্থার সিইও এবং দুইশর বেশি দেশি বিদেশি বিনিয়োগকারী ও বিশ্বের ১৭টি দেশের ব্যবসায়ী নেতারা সম্মেলনে অংশ নিয়েছেন। তিন দিনের সামিটে বাংলাদেশের বিভিন্ন খাত নিয়ে ১৭টি সেমিনার ও তিনটি প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে। এ বিজনেস সামিটে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সফলতা, টেকসই প্রবৃদ্ধি এবং এখানে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনার কথা তুলে ধরা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন