News71.com
 Bangladesh
 11 Mar 23, 08:04 PM
 159           
 0
 11 Mar 23, 08:04 PM

অর্থনৈতিক অঞ্চলে সৌদিকে জমির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।।

অর্থনৈতিক অঞ্চলে সৌদিকে জমির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।।

নিউজ ডেস্কঃ তেলসমৃদ্ধ সৌদি আরবকে বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) সৌদি আরবকে জমি দেওয়ারও প্রস্তাব দিয়েছেন তিনি। সফররত সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় তার সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান। 

 

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।প্রধানমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগ চাই।সৌদি আরবকে বাংলাদেশে তেল শোধনাগার স্থাপনেরও প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। যেখানে অপরিশোধিত তেলসহ সব ধরনের তেল পরিশোধন করা যায়। বৈঠকে উভয়ে পারস্পরিক স্বার্থে উভয় দেশের ব্যবসা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন