News71.com
 Bangladesh
 11 Mar 23, 07:30 PM
 113           
 0
 11 Mar 23, 07:30 PM

টেকনাফে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত।।

টেকনাফে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে কাভার্ডভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এ দুর্ঘটনায় কাভার্ডভ্যানচালককে আটক করা হয়েছে। তবে দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় মেলেনি। বয়স ৪০ থেকে ৪৫ বছর।শুক্রবার (১০ মার্চ) দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম। 

 

তিনি জানান, এ দুর্ঘটনায় অটোচালকসহ ৫ জন আহত হয়েছেন। এছাড়া আটক কাভার্ডভ্যানচালকের পরিচয়ও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।আব্দুল কাইয়ুম বলেন, রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ ছয়জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি করে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন