News71.com
 Bangladesh
 10 Mar 23, 09:51 PM
 140           
 0
 10 Mar 23, 09:51 PM

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।।

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।।

নিউজ ডেস্কঃ দেশের তিনটি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশেই দিনের তাপমাত্রা বাড়তে পারে। শুক্রবার (১০ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দু'একজায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার। আগামী দু’দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন