News71.com
 Bangladesh
 10 Mar 23, 09:50 PM
 160           
 0
 10 Mar 23, 09:50 PM

নদীর প্রবাহ বন্ধ হলে দেশের প্রাণ যাবে।। নৌ-প্রতিমন্ত্রী

নদীর প্রবাহ বন্ধ হলে দেশের প্রাণ যাবে।। নৌ-প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নদীর প্রবাহ বন্ধ হয়ে গেলে দেশের প্রাণ চলে যাবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের কাজ হাতে নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। শুক্রবার (১০ মার্চ) রূপসা সেতুর নিচে টোলঘাটে সংবাদ আলোকচিত্রী কাকলী প্রধানের ১০০ নদীর উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খালিদ।

 

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, নদীর প্রবাহ বন্ধ হয়ে গেলে দেশের আর প্রাণ থাকবে না। নৌপথ খননের লক্ষ্যে বঙ্গবন্ধু ৮টি ড্রেজার সংগ্রহ করেছিলেন, এখন দেশে প্রায় ৮০টি ড্রেজার আছে। নদীর প্রবাহ ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, যারা নদী দখল করেছে তাদের তালিকা করা হয়েছে, এখন তা যাচাই বাছাই চলছে। দখলদারদের হাতে নদী থাকবে না, উদ্ধার হবেই। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার-নদী দখলদারদের হাতে থাকবে না। তার নির্দেশনায় ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের কাজ হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিআইডব্লিউটিএর ড্রেজিং সক্ষমতা বৃদ্ধির জন্য ৮০ টি ড্রেজার সংগৃহীত হয়েছ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন