News71.com
 Bangladesh
 10 Mar 23, 09:31 PM
 114           
 0
 10 Mar 23, 09:31 PM

বিএনপির আন্দোলন খেলা শেষ হয়ে গেছে।। হানিফ

বিএনপির আন্দোলন খেলা শেষ হয়ে গেছে।।  হানিফ

নিউজ ডেস্কঃ সরকার পতনের স্বপ্ন থেকে বিএনপি দূরে সরে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারের পতন ঘটানোর জন্য গত ১৪ বছর ধরে বিএনপি আন্দোলন করতে করতে তাদের আন্দোলন খেলা শেষ হয়ে গেছে। তারা (বিএনপি) ঝিমিয়ে পড়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকালে দেশ, উন্নয়ন, সরকার ও শান্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট।

 

হানিফ বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার টানা ১৪ বছর ক্ষমতায় থেকে এখন ১৫ বছরে পা দিয়েছে। এ ১৪ বছরে সরকার কি কাজ করেছে সেটা দেশবাসী জানে। কোথায় ছিল দেশ, আর এখন কোথায় আছে। বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা (বিএনপি) রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবেন, তার থেকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে কি করেছেন সেটি যদি বলতেন, তাহলে জাতি আপনাদের কথার ওপর ভরসা পেত, আস্থা পেত। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আপনারা তোর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। আমি জানি এখানে আপনাদের কোনো বক্তব্য থাকবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন