News71.com
 Bangladesh
 10 Mar 23, 09:30 PM
 163           
 0
 10 Mar 23, 09:30 PM

পরমাণু গবেষণা কেন্দ্রের ভবনে ধস।।আহত ৭

পরমাণু গবেষণা কেন্দ্রের ভবনে ধস।।আহত ৭

নিউজ ডেস্কঃ  সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি ১২ তলা ভবনের নির্মাণাধীন ছাদ ধসের ঘটনায় ৭ জন শ্রমিক আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, ১২ তলা ভবনটির ছাঁদের ঢালাইয়ের জন্য কাঠামো নির্মাণ করা হয়েছিল।সেখানেই বেঁধে রাখা রডের কাঠামোটি ধসে পড়ে। এতে ওইখানে কর্মরত ৭ জন শ্রমিক আহত হয়। সেখানে মোট ২৫ জন শ্রমিক কাজ করছিলেন।

 

সাভারের ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন,  সাতজন শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মেডিকেলে পাঠানো হয়েছে। অনেকেই মাথায় ও শরীরে আঘাত পেয়েছেন।

তিনি বলেন, আমরা সবাইকে জীবিত উদ্ধার করেছি। তবে ঘটনার পরপরই সেখানে গিয়ে নির্মাণাধীন ভবনটির প্রকৌশলী ও ঠিকাদারকে পাওয়া যায়নি। শ্রমিকদের সঙ্গে কথা বলে আমরা তাদের সংখ্যা নিশ্চিত হয়েছি।  বিষয়টি নিয়ে নির্মাণাধীন ভবনের প্রকৌশলী ও ঠিকাদার কারো বক্তব্য পাওয়া যায়নি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন