
নিউজ ডেস্কঃ দেশকে রক্ষা করতে হলে বন রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। শুক্রবার (১০মার্চ) বিকেলে কাপ্তাই উপজেলার প্রশান্তি পার্কে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পার্বত্যাঞ্চল অনেক সমৃদ্ধ এলাকা। এখানে জীববৈচিত্র্য রয়েছে। কিন্তু আপনারা পাহাড় ধ্বংস করছেন, বন ধ্বংস করছেন। খাবারের অভাবে হাতি লোকালয়ে চলে আসে। খাবারের ব্যবস্থা করে দিলে হাতি লোকালয়ে আসবে না। মন্ত্রী বলেন, বেশি বেশি করে গাছ লাগাবেন। এসডিজি লক্ষ্য পূরণ করতে হলে ৩০ শতাংশ বন বাড়াতে হবে। ফরেস্ট বিভাগের পক্ষ থেকে বলা হয়, ক্ষতিগ্রস্ত ৩১ জনকে ৮ লাখ ৬৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।