News71.com
 Bangladesh
 10 Mar 23, 07:58 PM
 113           
 0
 10 Mar 23, 07:58 PM

ভারত আমাদেরকে বঞ্চিত করে নিজেদের ফায়দা হাসিল করে।।বাপা কোষাধ্যক্ষ

ভারত আমাদেরকে বঞ্চিত করে নিজেদের ফায়দা হাসিল করে।।বাপা কোষাধ্যক্ষ

 

 

নিউজ ডেস্কঃ তিস্তার উজানে ভারতের নতুন খাল খননের প্রতিবাদ; কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি; তিস্তার স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতকরণ, টেকসই ও পরিবেশ বান্ধব উপায়ে ভাঙন রোধের দাবিতে রাজধানীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেওয়ার সময় প্রতিবেশী দেশটি বাংলাদেশকে বঞ্চিত করে নিজেদের ফাঁয়দা হাসিল করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কোষাধ্যক্ষ মহিদুল হক খান। শুক্রবার (১০ মার্চ) সকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বাপা, তিস্তা নদী রক্ষা কমিটি, গ্রিন ভয়েসের যৌথ উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

এতে আরও বক্তব্য দেন বাপার সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সাধারণ সম্পাদক শরীফ জামিল, যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, নির্বাহী সদস্য ও তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, বাপা নদী ও জলাশয় কর্মসূচি কমিটির সদস্য সচিব ড. হালিম দাদ খান, গ্রিন ভয়েসের সহ-সমন্বয়ক ও বাপার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সুমন, চলনবিল রক্ষা আন্দোলনের সভাপতি এস এম মিজানুর রহমান, কুড়িগ্রাম সোসাইটি ঢাকার সভাপতি আসাদুজ্জামান আনছারী, সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম চিশতী প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন