
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী (৫০ বছর পূর্তি) উপলক্ষে এপ্রিলের প্রথম সপ্তাহে সংসদে বিশেষ অধিবেশন হবে। এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন বলে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জানিয়েছেন।বৃহস্পতিবার (৯ মার্চ) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাতের সময় তিনি এ কথা জানান৷
এসময় তারা জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কার্যক্রম এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও সংকটের হালনাগাদ তথ্য এবং তা মোকাবিলায় গৃহীত বিভিন্ন পদক্ষেপসহ নানা বিষয়ে আলোচনা করেন।ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একটি বিশেষ অধিবেশন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এ অধিবেশনে প্রস্তাব সাধারণে সংসদ সদস্যরা আলোচনা করবেন।v