News71.com
 Bangladesh
 10 Mar 23, 09:27 AM
 127           
 0
 10 Mar 23, 09:27 AM

ময়মনসিংহে জয়বাংলা আর্ট ক্যাম্প উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী।।

ময়মনসিংহে জয়বাংলা আর্ট ক্যাম্প উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী।।

নিউজ ডেস্কঃ আগামী ১১ মার্চ ময়মনসিংহ সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা চত্বরে এই 'জয়বাংলা আর্ট ক্যাম্প' উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক টিমের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করেছে ‘হাসুমণির পাঠশালা’। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ক্যাম্পটি উদ্বোধন করা হয়।

এসময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, যারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নকে হারিয়ে দিতে চায়, যারা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সেই অপচেষ্টাকে প্রতিহত করা হবে।তিনি আরও বলেন, রাজনীতি আর সংস্কৃতি হাত ধরে চলে। একটি ছবির শক্তি অনেক। সংস্কৃতি অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যায় সমাজ এবং রাষ্ট্রকে। দেশরত্ন শেখ হাসিনার হাতেই অন্ধকার দূর করে দেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে।   এসময় হাসুমণির পাঠশালার সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ফরিদা জামানসহ অন্য শিল্পীরা উপস্থিত ছিলেন।  

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন