News71.com
 Bangladesh
 09 Mar 23, 08:17 PM
 126           
 0
 09 Mar 23, 08:17 PM

সুলতান’স ডাইনে অভিযান।। ২৫ কেজি মাংসের গড়মিল

সুলতান’স ডাইনে অভিযান।। ২৫ কেজি মাংসের গড়মিল

নিউজ ডেস্কঃ বিরিয়ানিতে অন্য প্রাণীর মাংস ব্যবহার করার অভিযোগ উঠার পর গুলশানের সুলতান’স ডাইনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় সুলতান ডাইন যে সরবরাহকারীর কাছ থেকে মাংস সংগ্রহ করে তাদের সঙ্গে ফোনে কথা বলার পর ২৫ কেজি খাসির মাংসের গড়মিল পায় জাতীয় ভোক্তা অধিদপ্তর। এর ব্যাখা জানতে চেয়ে আগামী সোমবার (১৩ মার্চ) সকাল ৯টায় ভোক্তা অধিকারের কাওরান বাজার অফিসে মাংস সরবরাহকারীসহ সুলতান ডাইন কর্তৃপক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত গুলশান-২ এর সামসুদ্দিন ম্যানশনে সুলতান ডাইন শাখায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানটি পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর আগে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুলতান ডাইনে অভিযান পরিচালনা করে।  গুলশানের সুলতান ডাইনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিজান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান ও সহকারী পরিচালক ফারহানা ইসলাম অজান্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন