News71.com
 Bangladesh
 09 Mar 23, 08:16 PM
 133           
 0
 09 Mar 23, 08:16 PM

জীবনধর্মী ভালো সিনেমা নির্মাণ করুন।। প্রধানমন্ত্রী

জীবনধর্মী ভালো সিনেমা নির্মাণ করুন।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ  চলচ্চিত্র নির্মাতাদের জীবনধর্মী ভালো সিনেমা তৈরি করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এমন সিনেমা দরকার বাবা-মা, ভাই-বোন, সবাই মিলে যাতে দেখতে পারে। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, এক সময় ছিল অশ্লীল সিনেমা বা শুধু অনুকরণ করা; সেগুলো না করে ভালো জিনিসটা শিক্ষা নেওয়া আর মন্দ জিনিসটাকে পরিহার করা। সমাজের জন্য কোনটা ভালো সেটা বিবেচনায় আনা। যে যখনই যে চলচ্চিত্র নির্মাণ করবেন সে বিষয়টা দেখা দরকার।

তিনি বলেন, চলচ্চিত্র এমন একটা গণমাধ্যম, যা দেশের মানুষের মন-মানসিকতা বললে আরও উন্নতমানের করে দিতে পারে। শেখ হাসিনা বলেন, সিনেমাগুলো যেন জীবনধর্মী হয়। সেগুলো কিন্তু মানুষকে বেশি আকর্ষণ করে। কারণ মানুষ তার জীবনের প্রতিচ্ছবি সেখান থেকে পায়। একটা সিনেমা পারে একটা মানুষের জীবন পাল্টে দিতে বা একটা সমাজকে পাল্টে দিতে। সিনেমা, নাটক সব ক্ষেত্রেই কিন্তু এর একটা অবদান রয়েছে। মানুষের চিন্তা-চেতনার উৎকর্ষ ঘটাতে পারে। অন্যায় অপরাধ থেকে দূরে রাখতে পারে।v

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন