News71.com
 Bangladesh
 09 Mar 23, 08:12 PM
 126           
 0
 09 Mar 23, 08:12 PM

সিদ্দিকবাজারে বিস্ফোরণ।।বেসমেন্টে পাওয়া গেল একজনের দেহাবশেষ

সিদ্দিকবাজারে বিস্ফোরণ।।বেসমেন্টে পাওয়া গেল একজনের দেহাবশেষ

নিউজ ডেস্কঃ গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কুইন স্যানিটারি মার্কেটের বেসমেন্টে একজনের দেহাবশেষের কিছু অংশ পাওয়া গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  বেলা সাড়ে ১১টার দিকে বেসমেন্টের সামনের এক পাশে এই দেহাবশেষ পাওয়া যায়।  বৃহস্পতিবার(৯ মার্চ) ক্ষতিগ্রস্ত ভবনের সামনে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের উপাধ্যক্ষ আনোয়ারুল হক এ তথ্য জানিয়েছেন।  আনোয়ারুল হক বলেন, মৃতের কিছু নাড়ি-ভুড়ি পাওয়া গেছে, অন্য ভিক্টিমও হতে পারে। আমরা পলিথিনে রেখেছি সেগুলো। আশাকরি, রেসকিউরা পেয়ে যাবে। এখন পর্যন্ত একজন মিসিংয়ের খবর পাওয়া গেছে।

সকাল থেকেই উদ্ধার অভিযান যথারীতি চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।  তিনি বলেন, আমরা এসে দেখি বেসমেন্টে ৩ থেকে ৪ ফিট পানি জমে গিয়েছিল। পরবর্তীতে পাম্প দিয়ে পানি অপসারণ শুরু করি। উদ্ধারকারীরা বেসমেন্টের ভেতরে ঢুকেছে, সেখানে ভিক্টিম থাকার সম্ভাবনা রয়েছে। আমরা ধারণা করছি, এখানে মৃতদেহ থাকার সম্ভাবনা রয়েছে। নিখোঁজের আত্মীয়-স্বজনদের দেওয়া তথ্য মতে, যেখানে ভিক্টিম বসতেন (দোকানে), সেই জায়গাতেই উদ্ধারকারীদের প্রবেশ করেছে। উদ্ধারকারীরা ম্যানুয়ালি অপসারণ করছে, সেখানে অবজেক্ট (দেহাবশেষ) আছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন