
নিউজ ডেস্কঃ রাজধানীর গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মঙ্গলবার (৭ মার্চ) বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শোক বার্তায় রাষ্ট্রপতি এ ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতি আহতদের আশু আরোগ্য কামনা করেন।রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিকবাজার এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। আহত শতাধিক লোককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় এরইমধ্যে দুই নারীসহ মারা গেছেন ১৭ জন। মঙ্গলবার বিকেল ৫টার আগে বিস্ফোরণের ঘটনা ঘটে।