News71.com
 Bangladesh
 08 Mar 23, 12:41 PM
 148           
 0
 08 Mar 23, 12:41 PM

জাতিসংঘে নারীর ক্ষমতায়নের অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ।।

জাতিসংঘে নারীর ক্ষমতায়নের অগ্রগতি তুলে ধরল বাংলাদেশ।।

নিউজ ডেস্কঃ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাংক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে প্রযুক্তির ব্যবহারসহ অনেক ক্ষেত্রে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। জাতিসংঘে মন্ত্রী পর্যায়ের এক গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

 

বুধবার (৮ মার্চ) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলমান কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের ৬৭তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের বিভিন্ন নীতিমালা ও উদ্যোগের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ সফলভাবে গড়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘স্মার্ট বাংলাদেশ’ অভিযাত্রা শুরু করেছেন। এ নতুন অভিযানের আওতায় প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে বাংলাদেশের সব অর্থনৈতিক কার্যক্রম। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন