News71.com
 Bangladesh
 07 Mar 23, 06:23 PM
 147           
 0
 07 Mar 23, 06:23 PM

সংবরণ ও দমন আমেরিকাকে মহান করবে না।। চীন

সংবরণ ও দমন আমেরিকাকে মহান করবে না।। চীন

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বলেছেন, সম্ভাব্য দ্বন্দ্বের সতর্কতার মধ্যে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গুরুতরভাবে বিচ্যুত হয়েছে। খবর বিবিসি।তিনি বলেন, সংবরণ ও দমন আমেরিকাকে মহান করবে না। এটি চীনের পুনরায় শক্তি সঞ্চার বন্ধ করতে পারবে না। 

 

পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত। মন্ত্রী হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো তার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হলো। যদিও দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র নিজেদের মধ্যে বন্ধন ও সম্পর্ক বাড়াতে চাইছে, তবে সম্প্রতি গোয়েন্দা বেলুনকাণ্ডে এই দুই দেশের মধ্যকার উত্তেজনা বেড়েছে।  কিন বলেন, যুক্তরাষ্ট্র চীনকে প্রাথমিক প্রতিদ্বন্দ্বীর পাশাপাশি সবচেয়ে আনষঙ্গিক ভূরাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে মনে করে। শার্টের প্রথম বোতাম ভুল করার মতো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন