News71.com
 Bangladesh
 07 Mar 23, 06:15 PM
 131           
 0
 07 Mar 23, 06:15 PM

নাচোলে ট্রাকের ধাক্কায় বাইকার নিহত।।

নাচোলে ট্রাকের ধাক্কায় বাইকার নিহত।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের নাচালে ট্রাকের ধাক্কায় মো. সাকিব ওরফে কালু (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। সোমবার (৬ মার্চ) রাত ১০টার দিকে নাচোল উপজেলার জোনাকীপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  নিহত সাকিব গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামের সাইদুর রহমানের ছেলে।

 

আহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর গ্রামের আয়েস উদ্দিনের ছেলে মো. সেলিম (২৫) ও একই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে মো. এন্তাজ আলী (২৮)। তারা দুইজন মোটরসাইকেল আরোহী ছিলেন। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে তিনজন নেজামপুর থেকে নাচোল যাচ্ছিলেন। পথে নাচোল থেকে আমনুরাগামী একটি ট্রাক তাদের মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। এছাড়া তার সঙ্গে থাকা বাকি দুইজন গুরুতর আহত হলে ফায়ার সার্ভিস কর্মী ও নাচোল থানা পুলিশ তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আহত দুইজনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন