News71.com
 Bangladesh
 07 Mar 23, 03:34 PM
 189           
 0
 07 Mar 23, 03:34 PM

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু দৌহিত্র ববির শ্রদ্ধা ।।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু দৌহিত্র ববির শ্রদ্ধা ।।

নিউজ ডেস্কঃ  ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৭টা ৫০ মিনিটে তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবু-উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে বর্তমানে কাতারে অবস্থান করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন