News71.com
 Bangladesh
 06 Mar 23, 10:41 PM
 181           
 0
 06 Mar 23, 10:41 PM

মেহনতি মানুষের নেতৃত্বেই ক্ষমতায় যাব।। সিপিবি

মেহনতি মানুষের নেতৃত্বেই ক্ষমতায় যাব।। সিপিবি

নিউজ ডেস্কঃ মেহনতি মানুষের নেতৃত্বেই গণ সংগ্রাম গড়ে তুলে ক্ষমতায় যাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এমন দাবি করেছে দলটির নেতারা।সোমবার (৬ মার্চ) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনে সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বছরব্যাপী কর্মসূচির উদ্বোধনী সমাবেশে এ দাবি করা হয়। সমাবেশে বক্তব্য দেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। 

 

উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, সাবেক সভাপতি অধ্যাপক এ এন রাশেদা, কেন্দ্রীয় কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, সাজ্জাদ জহির চন্দন, লক্ষ্মী চক্রবর্তী, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আব্দুল্লাহ আল ক্বাফি রতন, আহসান হাবিব লাভলু, জলি তালুকদার, ডা. দিবালোক সিংহ, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর, অ্যাডভোকেট সোহেল আহমেদ, কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান মাহাবুব আলম, সদস্য অধ্যাপক ডা. এম এ সাইদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন