News71.com
 Bangladesh
 06 Mar 23, 10:40 PM
 189           
 0
 06 Mar 23, 10:40 PM

দেশের ৭০ ভাগ মানুষ কৃষি অর্থনীতির ওপর নির্ভরশীল।। তথ্যমন্ত্রী

দেশের ৭০ ভাগ মানুষ কৃষি অর্থনীতির ওপর নির্ভরশীল।। তথ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ গ্রামীণ অর্থনীতিকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের ৭০ ভাগেরও বেশি মানুষ কৃষি অর্থনীতির ওপর নির্ভরশীল।

তিনি বলেন, আজ থেকে ২০-৩০ বছর আগে শুধু নগর কেন্দ্রিক ব্যাংকের শাখা থাকত। আমাদের সরকার নিয়ম করে দিয়েছে, নতুন ব্যাংক খোলার ক্ষেত্রে অর্ধেক নগরে হলে বাকি অর্ধেক শাখা গ্রামীণ এলাকায় করতে হবে। যাতে গ্রামের মানুষ ব্যাংকিং সুবিধা পায়।

 

সোমবার (৬ মার্চ) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এবি ব্যাংক লিমিটেডের আয়োজনে আট শতাধিক কৃষি কার্ডধারী কৃষককে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, এবি ব্যাংকের হেড অব বিজনেস ইফতেখার এনাম আউয়াল প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন