News71.com
 Bangladesh
 06 Mar 23, 10:38 PM
 155           
 0
 06 Mar 23, 10:38 PM

পাটখাত বিকাশে সমন্বিত কার্যক্রম নিতে হবে।। শিল্পমন্ত্রী

পাটখাত বিকাশে সমন্বিত কার্যক্রম নিতে হবে।। শিল্পমন্ত্রী

নিউজ ডেস্কঃ  শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, পাটখাত বিকাশের লক্ষ্যে সমন্বিত কার্যক্রম গ্রহণের লক্ষ্যে প্রতি বছর জাতীয় পাট দিবস উদযাপিত হচ্ছে। প্রয়োজনীয় গবেষণা ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে সম্ভাবনাময় পাটখাতের যুগোপযোগীকরণ, সৃজনশীল প্রয়োগ এবং এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিতকরণের জন্য আমাদের সরকার নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।

 

সোমবার (৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শিল্পমন্ত্রী বলেন, আমরা আমাদের ঐতিহ্যকে ধারণ করে বহুদূর এগিয়ে যেতে চাই। বাংলাদেশের পাটপণ্য যাতে বিশ্বব্যাপী সমাদৃত হয় সেলক্ষ্যে আমাদের কাজ করে যেতে হবে। এজন্য প্রয়োজন সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত গবেষণা ও উদ্ভাবন। পাটের উন্নত চাষাবাদ ও বহুমুখী ব্যবহারের জন্য আমাদের গবেষকরা কাজ করছেন। ভবিষ্যতে আরো ব্যাপক পরিসরে উন্নত গবেষণার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। মেধা ও মননের সমন্বয়ে আমরা নিশ্চয়ই নিত্যনতুন বিশ্বমানের বহুমাত্রিক সামগ্রী তৈরি করতে সক্ষম হব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন