News71.com
 Bangladesh
 06 Mar 23, 04:35 PM
 158           
 0
 06 Mar 23, 04:35 PM

কাতারের কাছে আরও ১ মিলিয়ন টন এলএনজি চায় বাংলাদেশ।।

কাতারের কাছে আরও ১ মিলিয়ন টন এলএনজি চায় বাংলাদেশ।।

নিউজ ডেস্কঃ ক্রমবর্ধমান জ্বালানি। চাহিদা মেটাতে কাতারের কাছে বার্ষিক আরও ১ মিলিয়ন মেট্রিক টন (এমটিএ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

 

রোববার (৫ মার্চ) স্থানীয় সময় সকালে দোহায় কাতার জাতীয় কনভেনশন সেন্টারে কাতারের আমিরের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুরোধ করেন।পরে পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন। পররাষ্ট্র মন্ত্রী জানান, কাতারের আমিরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইউক্রেন যুদ্ধের পরে আমাদের এনার্জির বড় সমস্যা হয়েছে। আমরা আরও বেশি জ্বালানি চাই। এখন বাংলাদেশ কাতার থেকে বছরে প্রায় ৪০ কনটেইনার জ্বালানি, অর্থাৎ ১ দশমিক ৮ থেকে ২ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন আমদানি করে। যেটা আমরা নিচ্ছি সেটা আমরা নবায়ন করবো। সেই সঙ্গে আমরা আরও বেশি এলএনজি চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন