News71.com
 Bangladesh
 06 Mar 23, 04:32 PM
 183           
 0
 06 Mar 23, 04:32 PM

চালু হলো ফায়ার সার্ভিসের পল্লবী স্টেশন।।

চালু হলো ফায়ার সার্ভিসের পল্লবী স্টেশন।।

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার স্টেশনের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার (৬ মার্চ) সকাল ৯টায় রাজধানীর মিরপুর ডিওএইচএসের ভেতরে নির্মিত পল্লবী ফায়ার স্টেশনের উদ্বোধন করেন তিনি। ফায়ার সার্ভিস জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পল্লবী ফায়ার স্টেশনটি ‘এ’ শ্রেণির। চারতলা ফাউন্ডেশনে নির্মিত তিনতলা বিশিষ্ট স্টেশন ভবন। 

 

০.৪১৩ একর জমিতে ফায়ার স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ৬ কোটি ৫৬ লাখ টাকা। ২০২১ সালের ২৬ জুনে এর নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় ২০২২ সালের ১৮ জুলাই। ওই বছরের ১০ আগস্ট স্টেশনটি ব্যবহারের উপযোগী হিসেবে হস্তান্তর করে ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডার্স লিমিটেড।  সিনিয়র স্টেশন অফিসার, স্টেশন অফিসার, লিভার, ড্রাইভার ও ফায়ার ফাইটার পদসহ পল্লবী ফায়ার স্টেশনের জন্য মঞ্জুরিকৃত জনবল ৪২ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন